মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এক গৃহবধূকে (২০) নিজ বসতঘরে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আটককৃত যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

আটককৃত আব্দুল হাই (২৮) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সফি মিয়ার নতুন বাড়ির বাহার মিয়ার ছেলে।

পুলিশ বলেছে এর আগে গৃহবধূর অভিযোগ পেয়ে সকাল ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট সংলগ্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়।

ওই গৃহবধূর ভাষ্য, গত (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তিনি তার বাচ্চাকে তার শয়ন কক্ষে দুধ খাওয়ার ছিলেন। এর কিছুক্ষণ পরে পরিবারের সদস্যদের অগোচরে একই বাড়ির আব্দুল হাই তার কক্ষে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে ওই যুবক পালিযে যায়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে নারীও শিশু নির্যাতন আইনের ৯ / ৪ এর (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: