রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম
‘শালা–সম্বন্ধী পরীক্ষার্থী ছিল’, বিচারকের প্রশ্নে বললেন আসামি ৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি তদন্তে এবার সিআইডি মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত জাতীয় দলের চাকরি হারিয়েও হতাশ নন আশরাফুল চার বইয়ের অনুমোদন, নতুন যুক্ত হওয়া এসব বইয়ে কী থাকছে বিএনপি নেতার আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরণ ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন, রাশেদের এই বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ

ক্রেমলিন বেলারুশকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি প্রত্যাখ্যান করল

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক : বেলারুশকে পর্যায়ক্রমে রাশিয়া নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নেবে বলে কোনো কোনো প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে তাকে ‘পুরোপুরি উদ্ভট’ বলে প্রত্যাখ্যান করেছে মস্কো।
রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার মস্কোয় বলেছেন, বেলারুশকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা নেই এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর আসন্ন মস্কো সফরেও এ বিষয়ে কোনো কথা হবে না।

পেসকভ আরো বলেন, বেলারুশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে লুকাশেঙ্কোর আসন্ন মস্কো সফর অনুষ্ঠিত হবে কারণ এই দুই দেশের মধ্যে চমৎকার ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে।

গত ৯ আগস্ট বেলারুশে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো পুনর্নির্বাচিত হন। কিন্তু বিরোধী দলগুলো এ ফলাফল মেনে নেয়নি।তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশের নির্বাচনের ফল মেনে নিয়ে লুকুাশেঙ্কোর প্রতি সমর্থন ব্যক্ত করেন।

অন্যদিকে বেলারুশের বিরোধীদলীয় নেতা আসুতকালা নিখাতুসকায়াকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে প্রতিবেশী দেশ লিথুনিয়া । এছাড়া, লিথুনিয়া ও এস্তোনিয়া বেলারুশের প্রেসিডেন্টকে তাদের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ওই দুই দেশের পক্ষে থেকে অভিযোগ করা হয়েছে, রাশিয়া ক্রিমিয়া প্রজাতন্ত্রের মতো বেলারুশকেও নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নেবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: