বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সাক্ষাৎ মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার ১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা ভাঙাচোরা ভ্যানের কষ্ট ঘুচল সহপাঠীদের ভালোবাসায় তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ আনন্দ-উল্লাসে মণিপুরিদের রাস উৎসব উদ্‌যাপন

পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে-তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি : তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, বর্তমান সরকার একদিকে যেমন জনগণের জীবনমান ও অর্থনৈতিক সমৃদ্ধি আনার জন্য কাজ করছে তেমনি যে কোন দুর্যোগ দুর্বিপাকে সমস্যাগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, চলমান করোনাকালীন সংকট ও বন্যায় বিপদাপন্ন কেউ যাতে না খেয়ে থাকে সে জন্য সরকার পর্যাপ্ত ত্রাণ বিতরণ করছে। পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত এ তৎপরতা অব্যাহত থাকবে।

তিনি আজ দুপুরে জামালপুর জেলা রেডক্রিসেন্ট সোসাইটি আয়োজিত সরিষবাড়ির কামরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য বিতরণকালে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী এ সংকটে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারআহ্বান জানান।

এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: