রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

উজিরপুরে বামরাইল ইউনিয়ন পরিষদ প্রশাসককে ব্যতিক্রমভাবে বরণ করে নিল এলাকাবাসী

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি সকাল দশটায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় নব নিযুক্ত প্রশাসককে ইউনিয়ন পরিষদের আঙ্গিনায় উদ্যোক্তা মোঃ গোলাম মোস্তফা আকাশের উৎপাদিত সবজি দিয়ে ব্যতিক্রম ধর্মী তোড়া দিয়ে বরণ করেন। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এইচ এম মহিউদ্দিন, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন জুগলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহীন, ইউনিয়ন জামায়াতে ইসলামের আমীর মোহাম্মদ ওমর ফারুক, ইউনিয়ন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আঃ রহিম সরদার, হস্তিশুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হক, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন ও পূর্ব ধামসর রূপায়ন সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম প্রমুখ।

সভা শেষে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত প্রশাসক ইউনিয়নের ধামসর ও মুগাকাঠী খালের উপর একটি নির্মাণাধীন ব্রিজ পরিদর্শন করেন। একই সাথে তিনি বামরাইল – উজিরপুর সড়কের রুপায়ন সংস্কৃতি সংঘ হইতে সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত কাঁচা রাস্তা পরিদর্শন করেন।

তিনি এ সময় সানুহার মাধ্যমিক বিদ্যালয়ের সানুয়ার- ধামুরা সড়কর সংলগ্ন খালের উপর বিধ্বস্ত ঝুঁকিপূর্ণ সেতু পরিদর্শন করেন এবং জন গুরুত্বপূর্ণ বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: