বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম
রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩ কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ঢাবিতে বিক্ষোভ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে গভীর রাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এমন অভিযোগ এনে এ বিক্ষোভ করেছেন তারা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টা ১০ মিনিটের দিকে হলপাড়া থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু হয়।এ সময় শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার- জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক- জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘শহীদের রক্ত- বৃথা যেতে পারে না’, ‘আবু সাঈদ মুগ্ধ- শেষ হয়নি যুদ্ধ’ সহ নানান স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল হলপাড়া থেকে শুরু হয়ে মুহসীন হল, ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।এ সময় সোমবার দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: