সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় ধান্য বয়লার ও অটো সর্টার শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

সামসুল আলম জুলফিকার, বিশেষ প্রতিনিধি : নওগাঁয় ধান্য বয়লার ও অটো সর্টার শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। গত ১২ সেপ্টেম্বর ২০২০ শনিবার আত্রাই উপজেলার মির্জাপুর বাজারে নওগাঁ জেলা ধান্য বয়লার ও অটো সর্টার শ্রমিক ইউনিয়ন মির্জাপুর শাখার উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।

প্রবীণ বয়লার শ্রমিক ইব্রাহীম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শ্রমিক নেতা ও সংগঠনের মির্জাপুর শাখার সাধারণ সম্পাদক চঞ্চল ইসলাম, জেলা শাখার সভাপতি মোজাফফর হোসেন, জেলা শাখার উপদেষ্টা গৌতম সান্যাল বাবু , আত্রাই উপজেলার বিশিষ্ঠ প্রগতিশীল রাজনীতিবিদ ও জেলা শাখার উপদেষ্টা জনাব মঞ্ছুর হোসেনসহ আরও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

সভায় নেতারা করোনা কালীন শ্রমিকদের মানবেতর জীবন যাপনের প্রতি সরকারের উদাসীনতার তীব্র সমালোচনা ও নিন্দা প্রকাশ করে বলেন যে, নারী চাতাল শ্রমিকদের দশ টাকা কেজি হিসাবে চাউল বরাদ্দ দেবার কথা থাকলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

আলোচনা শেষে উপস্থিত শ্রমিকদের মাঝে একটি করে ফলজ ও একটি করে বনজ গাছের চারা বিতরণ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: