সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শিরোনাম
রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু ১৬৭ বছরের অমীমাংসিত রিম্যান হাইপোথিসিস সমাধান করল এআই গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, দিনভর শ্লোগানে উত্তাল শহর মোংলায় নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত বহিষ্কার প্রত্যাহারের পর নড়াইল-লোহাগড়ার বিএনপির ৬ নেতা স্বপদে পুনর্বহাল প্লাস্টিক বর্জ্য থেকে সম্পদ, বর্ষসেরা গ্রিন এসএমই পুরস্কার পেলেন আলভি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার সড়কে অবৈধ পার্কিং, প্রশাসনের জরিমানা

রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল খুন

রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়া (৫০) হত্যার শিকার হয়েছেন।রোববার (৯ মার্চ) দিবাগত রাতে রাজধানীর উত্তরখানে নিজ বাসা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লেক ভিউ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খবর পাওয়ার পর সোমবার (১০ মার্চ) বিকেলে স্থানীয় হাসপাতালে মরদেহের সুরতহাল করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর উদ্যোগ নেয় পুলিশ।

রাতে উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটা স্পষ্ট মার্ডার। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হাসান বলেন, স্থানীয় সংবাদের ভিত্তিতে উত্তরখান এলাকার লেক ভিউ হাসপাতাল থেকে শান্তিনগর এলাকায় অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপালের মৃতদেহ উদ্ধার করা হয়। তার মুখমণ্ডলসহ সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গত ছয় মাস যাবত তিনি উত্তরখান মাজার রোড পুরান পাড়া এলাকার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুই-একদিন আগে তার বাসায় মেহমান আসে। এদের মধ্যে একজন ছেলে একজন মেয়ে।

টনার পর থেকে তাদের আর পাওয়া যাচ্ছে না। স্থানীয় লোকজন ভাইস প্রিন্সিপালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লেকভিউ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের পরিবারের লোকজন ও স্ত্রী শান্তিনিকেতন এলাকায় থাকেন। বিস্তারিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা খোঁজখবর নিচ্ছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: