রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

বরিশালের উজিরপুরে মাত্র ৭ মাসে কোরআনের হাফেজ হলেন আব্দুল্লাহ

উজিরপুর জেলা প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মাত্র ৭ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন মুহাম্মদ আব্দুল্লাহ। এ উপলক্ষে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন মাদ্রাসা কতৃপক্ষ।

১১ মার্চ মঙ্গলবার বিকেলে মাদরাসা মিলনায়তনে মাদ্রাসার পরিচালক হাফেজ কারী মোহাম্মদ আব্দুল্লাহ্ ‘ র তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ, সাবেক উপাধ্যক্ষ মোঃ ফজলুর রহমান, প্রভাষক আঃ খালেক, মাওলানা সসাব্বির হোসেন,মাওলানা ওমর ফারুক, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আমিনুল

ইসলাম,উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার সহ বিভিন্ন মসজিদ,মাদ্রাসার ইমাম ও মোহতামিম এবং মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন।মাদ্রাসার মনোরম পরিবেশ ও শিক্ষার মান দেখে অভিভাবকগন প্রশংসা করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: