রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

উজিরপুর আইন শৃঙ্খলা, নিরাপদ সড়ক, স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা, আইনশৃঙ্খলা, নিরাপদ সড়ক, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা,ভিটামিন এ ক্যাম্পেইন ও পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য,বীর মুক্তিযোদ্ধা সহ সাংবাদিক উপস্থিত ছিলেন। ১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস,

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ সালাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা শিক্ষা  কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন ,বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ তালুকদার মান্নান মাস্টার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান,মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহেআলম ও মোঃ মিজানুর রহমান, জেলা জামায়েত ইসলামীর নায়েবে আমির আব্দুল মান্নান,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও বিএনখান কলেজের গভর্নিং বডির সভাপতি রফিকুজ্জামান লিটন,শোলক ইউনিয়ন চেয়ারম্যান সরদার আব্দুল হালিম,জল্লা ইউনিয়ন

চেয়ারম্যান বেবি রানী দাস,সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজর রহমান মাসুম, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহাসিন মিয়া লিটন সাধারণ সম্পাদক নাসির শরিফ প্রমুখ।এ সময় বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষে প্যানেল চেয়ারম্যান, ইসলামি আন্দোলনের সভাপতি উপস্থিত ছিলেন। একই সাথে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অথবা তাদের প্রতিনিধী উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: