মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে স্বাভাবিক প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে চব্বিশ ঘন্টা স্বাভাবিক প্রসব সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন।

মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন চৌধুরী’র সভাপতিত্বে স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা জিয়াউল হক মীর, নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক এ. কে.এম জহিরুল ইসলাম, সহকারি পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. মো.কামরুল হাসান, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান।

এ সময় বক্তারা, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ ঘন্টা চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবার গুরুত্ব আরোপ করেন। এতে করে বাণিজ্যিক হাসপাতালে করা অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশানের হার কমবে বলে মত দেন বক্তারা এবং মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: