বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

মুম্বাইয়ের ভিবান্ডি এলাকায় ভবন ধসে নিহত ১০

নিউজ ডেস্ক : ভারতের মুম্বাইয়ের নিকটবর্তী ভিবান্ডি এলাকায় তিনতলা একটি ভবন ধসে ১০ জন নিহত হয়েছেন। ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় ২৫ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৩টা ৪০ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত অন্তত ২০ জনকে উদ্ধার করেছেন স্থানীয়রা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভিবান্ডির প্যাটেল কমপাউন্ড এরিয়ার ওই ভবনের ধ্বংসস্তূপ থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছেন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এর কর্মকর্তারা।

উদ্ধারকাজ অব্যাহত আছে। ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় ২০-২৫ জন লোক আটকা পড়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন এনডিআরএফের মহাপরিচালক সত্য নারায়ণ প্রধান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবন ধসের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে।

তিনতলা ওই ভবনটি ৪০ বছরের পুরনো ছিল এবং এতে ২০টির মতো পরিবার বসবাস করতো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: