শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ভালুকায় ধর্ষণের শিকার ষষ্ঠশ্রেণীর শিক্ষার্থী : ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, ভালুকা : ময়মনসিংহের ভালুকায় আম কুড়াতে গিয়ে ষষ্ঠশ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার ধীতপুর গ্রামে। অপরদিকে বিরুনীয়া গ্রামে এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় রাব্বি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই ধীতপুর গ্রামের শিক্ষার্থী বাড়ির পাশে একটি পুকুর পাড়ে আম কুড়াতে যায়। এসময় প্রতিবেশি মৃত সুলতান মাহমুদ খনের ছেলে মো: রইচ উদ্দিন (৭০) মেয়েটিকে মুখ চেপে পাশের একটি নির্মাণাধীন বাড়ির রুমে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করেন। এ সময় মেয়েটির ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকী দিয়ে ধর্ষক চলে যায়। এ ঘটনায় মেয়েটির মামা বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেছেন।

অপরদিকে গত বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় বিরুনীয়া গ্রামে চার বছরের শিশু বাড়ির পাশে খেলা করছিলো। এসময় প্রতিবেশি বিল্লাল হোসেনের বখাটে ছেলে রাব্বি (২৪) শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে এ ঘটনায় শিশুটির নানী বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা করলে পুলিশ রাব্বিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, ধর্ষণের শিকার ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধর্ষককে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। তাছাড়া ধর্ষণচেষ্টার মামলায় গ্রেফতারকৃত যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: