শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেরপুরে সীমান্তে হাতির আবাসস্থল নিরাপদ জায়গা ব্যবস্থা গ্রহন করা হবে – রিজওয়ানা হাসান

মো. মাকসুদুর রহমান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি : সোমবার (২৬ মে) সকালে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের প্রস্তাবিত দাওধারা পর্যটন কেন্দ্র পরিদর্শন কালে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশেই হাতি এবং মানুষের সহ অবস্থান রয়েছে। পরে তিনি প্রস্তাবিত দাওধারা পর্যটন এলাকা ঘুরে বন্য হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী আবাসস্থল নিশ্চিত করার জন্য পাহাড়ে রোপিত ক্ষতিকর এবং আকাশ মনি ও ইউক্লিপটাস গাছ অতি দ্রুত কেটে অপসারণ করা নির্দেশ দেন।

এ সময় হাতির উপযোগী জায়গা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন ও হাতির আবাসস্থল চিহ্নিত করে বৃক্ষ রোপণের মাধ্যমে হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আর ও বলেন যে বন বিভাগকে উপদেষ্টা ক্ষতিকর বৃক্ষ অপসারণ করে হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর খাবার উপযোগী ফলদ বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করেন। এ সময় উপদেষ্টার সাথে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা সিসিএফ মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষক কর্মকর্তা সানাউল্লাহ পাটোয়ারী, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, শেরপুর সদর এ এস পি সার্কেল আব্দুল করিম সহকারি ও বেসরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দুপুরে মধুটিলা ইকো পার্কে বন বিভাগের আয়োজনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে হাতির হামলায় আহত ও নিহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: