মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম
শেখ হাসিনা ‘পালায় না’ বলেও পালিয়েছেন, ফেরার কথা কেউ বিশ্বাস করে না: দুদু ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ মিস ইউনিভার্সে স্পেনের সুন্দরীর ঝলমলে সোনালি গাউনের ডিজাইনার বাংলাদেশের তাসমিম জোবায়ের পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী শেখ হাসিনা ফিরতে চান, বাংলাদেশ চাইছে তাঁর প্রত্যার্পণ: তথ্য উপদেষ্টা হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির শেখ হাসিনা ‘১৬ই ডিসেম্বর ফিরতে চান’, ‘বাস্তবতা ভিন্ন’ বলছে সরকার

পরিচ্ছন্ন ও পরিকল্পিত ভালুকা গড়তে উপজেলা প্রশাসনের নিরলস প্রচেষ্টা

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : পরিচ্ছন্ন, পরিকল্পিত ও সুশৃঙ্খল ভালুকা গড়ার লক্ষ্যে ভালুকা উপজেলা প্রশাসন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ভালুকা বাসস্ট্যান্ড এবং আশপাশের এলাকায় চলমান উচ্ছেদ কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে এই কার্যক্রমকে টেকসই করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক ও বাস্তবসম্মত পুনর্বাসন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভালুকা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। ফল বিক্রেতাদের পুনর্বাসনের ক্ষেত্রে তাঁদেরকে অফিসে ডেকে এনে লটারির মাধ্যমে স্থান নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছিল, যাতে কেউ অবৈধভাবে কোনও অর্থ বা সুবিধা আদায় করতে না পারে। তবে বিক্রেতারা একমত পোষণ করেন যে তাঁরা নিজেরাই নিজেদের স্থান ভাগ করে নিয়েছেন এবং এতে কেউ অসন্তুষ্ট নন। ফলে লটারির প্রয়োজন হয়নি এবং বিষয়টি সুন্দরভাবেই সমাধান হয়েছে।

অন্যদিকে, কিছু চায়ের দোকান ও ভ্রাম্যমাণ হকার পুনর্বাসনের জন্য নির্ধারিত স্থান পাওয়ার পরেও পূর্বের ন্যায় নিয়ম ভেঙে অনিয়ন্ত্রিতভাবে বসে পড়ছেন। এতে এলাকা যেমন অগোছালো হচ্ছে, তেমনি প্রশাসনের পূর্ব নির্ধারিত পরিকল্পনাও ব্যাহত হচ্ছে। ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, অনেকবার সুযোগ দেওয়া সত্ত্বেও এই অনিয়ম চলতে থাকায় এবার তাঁদের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করবে।

তিনি আরও স্পষ্ট করে বলেন, “কেউ যদি এই প্রান্তিক ও হতদরিদ্র মানুষগুলোর কাছ থেকে অবৈধভাবে টাকা-পয়সা নিয়ে থাকে, তাহলে তাঁর নাম ও ঠিকানা আমাকে জানাবেন। আমি তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।”

ভালুকাকে একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও মানবিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এই সমন্বিত উদ্যোগ ইতোমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে। সুশাসন, মানবিকতা এবং শৃঙ্খলার সমন্বয়ে ভালুকা এগিয়ে যাচ্ছে এক নতুন সম্ভাবনার পথে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: