শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফুলবাড়ীতে শতবর্ষী কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে শতবর্ষী করবস্থান রক্ষার দাবিতে আজ বুধবার (২৮ মে) ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকার নারী ও পুরুষ।

দিনাজপুর-ফুরবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌরশহরস্থ ঢাকা মোড় এলাকায় পূর্ব গৌরীপাড়া গ্রামের একমাত্র শতবর্ষী করবস্থান রক্ষার দাবিতে সকাল ১০ টা থেকে সকার ১১ টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

পূর্ব গৌরীপাড়া করবস্থান কমিটির সবাপতি শফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও করবস্থান কমিটির উপদেষ্টা নাজমুল হক মাজিম, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, কবরস্থান কমিটির সহ-সভাপতি হানিফ মন্ডল ও মেহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, আজহার আলী, মোমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, এক শতাব্দী পুরোনো এই কবরস্থানে এলাকাবাসীর প্রিয়জন ও পূর্বপুরুষরা চিরনিদ্রায় শায়িত। এটি শুধু একটি কবরস্থান নয়, এটি এলাকাবাসীর আবেগ, ইতিহাস ও বিশ্বাসের অংশ। অথচ স¤প্রতি একটি প্রভাবশালী মহল কবরস্থানের একটি অংশ দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। কবরস্থানের এক ইঞ্চি জমিও দখল হতে দেওয়া হবে না। প্রয়োজনে বড় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আমরা পূর্বপুরুষদের সম্মান রক্ষায় একচুলও পিছু হটবো না।

বক্তারা কবরস্থানের সীমানা নির্ধারণ, সরকারি খতিয়ানভুক্তকরণ এবং দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: