মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম
শেখ হাসিনা ‘পালায় না’ বলেও পালিয়েছেন, ফেরার কথা কেউ বিশ্বাস করে না: দুদু ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ মিস ইউনিভার্সে স্পেনের সুন্দরীর ঝলমলে সোনালি গাউনের ডিজাইনার বাংলাদেশের তাসমিম জোবায়ের পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী শেখ হাসিনা ফিরতে চান, বাংলাদেশ চাইছে তাঁর প্রত্যার্পণ: তথ্য উপদেষ্টা হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির শেখ হাসিনা ‘১৬ই ডিসেম্বর ফিরতে চান’, ‘বাস্তবতা ভিন্ন’ বলছে সরকার

বৃষ্টিভেজা সাহসিকতা : যানজট নিরসনে সরাসরি সড়কে ভালুকার ইউএনও

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : টানা বর্ষণ উপেক্ষা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। বৃহস্পতিবার সকাল থেকেই টানা বৃষ্টির মধ্যে ছাতা হাতে নিয়ে সড়কে নেমে যান তিনি। রেইনকোট ছাড়াই, নাম মাত্র ছাতা নিয়ে তিনি যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নেতৃত্ব দেন অভিযানে।

ভালুকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণকে সহায়তা করতে ইউএনও নিজেই উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি করেন। শুধু উপস্থিত থেকেই নয়, তিনি সরাসরি ট্রাফিক পরিচালনায় অংশ নেন, চালকদের সচেতন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

স্থানীয় জনগণের চোখে এটি হয়ে উঠেছে এক অভূতপূর্ব ঘটনা। এক হাতে ছাতা ধরে বৃষ্টিতে ভিজেই দায়িত্ব পালন করতে দেখা যায় ইউএনও-কে। এই মানবিক এবং সাহসী ভূমিকা দেখে অনেক পথচারী ও যানচালক আবেগপ্রবণ হয়ে পড়েন।

এ সময় আইন অমান্যকারী যানচালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশৃঙ্খল ও নিষিদ্ধ স্থানে পার্কিং, লাইসেন্স বিহীন যান চালনা, এবং রাস্তায় অযথা যানবাহন দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করার অভিযোগে বেশ কয়েকজন চালককে জরিমানাও করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বিষয়ে ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “জনগণের দুর্ভোগের সময় অফিসে বসে থাকা যায় না। ভালুকার মানুষ আমার নিজের মানুষ। তাই বৃষ্টি হোক বা রোদ—আমি সবসময় মাঠে থাকতে প্রস্তুত।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনও’র এই ভূমিকা ইতোমধ্যেই প্রশংসার জোয়ার বইয়ে দিয়েছে। অনেকেই মন্তব্য করছেন, এমন উদ্যোগ প্রশাসনের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা বহুগুণে বাড়িয়ে তোলে। একেই বলে সত্যিকারের জনসেবার মানসিকতা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: