মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম
শেখ হাসিনা ‘পালায় না’ বলেও পালিয়েছেন, ফেরার কথা কেউ বিশ্বাস করে না: দুদু ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ মিস ইউনিভার্সে স্পেনের সুন্দরীর ঝলমলে সোনালি গাউনের ডিজাইনার বাংলাদেশের তাসমিম জোবায়ের পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী শেখ হাসিনা ফিরতে চান, বাংলাদেশ চাইছে তাঁর প্রত্যার্পণ: তথ্য উপদেষ্টা হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির শেখ হাসিনা ‘১৬ই ডিসেম্বর ফিরতে চান’, ‘বাস্তবতা ভিন্ন’ বলছে সরকার

ভালুকায় ডাস্টবিন স্থাপন : নাগরিক সচেতনতা বাড়াতে ইউএনওর আহ্বান

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা অফিস পাড়া ও পৌরএলাকায় স্থাপনের জন্য আনিত পরিবেশবান্ধব ডাস্টবিন শুভ উদ্ভোদন করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) এই কার্যক্রমের উদ্বোধন করেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইউএনও ও পৌর প্রশাসক মোহাম্মদ হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতার পাশাপাশি সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা অপরিহার্য। ডাস্টবিন স্থাপনের মাধ্যমে নাগরিকদের এই ব্যবস্থায় যুক্ত করতে চাচ্ছি।”

স্থানীয় বাসিন্দারা জানান, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার এই উদ্যোগ পৌর এলাকাকে আরও বাসযোগ্য করে তুলবে। তাঁরা নিয়মিত পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিক দায়িত্ব পালনের ওপরও গুরুত্ব দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: