শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় পিস্তল দেখিয়ে হুমকি ও দোকানে হামলার ঘটনায় দুই কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের যৌথবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার জামিরদিয়া এলাকার বাদশা টেক্সটাইল মিলের ২নং গেট সংলগ্ন মো. আল-আমিনের দোকানে এ ঘটনা ঘটে।
আটক কিশোররা হলো সিফাত (১৬) ও সাদিকুল ইসলাম (১৮)। তারা দোকানে ঢুকে পিস্তল দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের আটক করে যৌথবাহিনীর হাতে তুলে দেয়।