শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

মাত্র ৫শ টাকার জন্য স্ত্রীকে নির্মমভাবে খুন, তিনদিন পর খাটের নিচে মিলল লাশ

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : মাত্র ৫০০ টাকার জন্য স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করলেন স্বামী। হত্যার পর লাশ খাটের নিচে লুকিয়ে রেখে বাহির থেকে ঘরের দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যান ঘাতক স্বামী। ময়মনসিংহের ভালুকা উপজেলার সীডস্টোর উত্তর বাজার এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিহতের নাম সাবিনা ইয়াসমিন (৩০)।

ভালুকা মডেল থানা পুলিশ জানায়, ঈদের আগের দিন (৬ জুন) সকালে স্বপন মিয়া তার স্ত্রীর কাছে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ৫০০ টাকা দাবি করেন। সাবিনা টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বপন ক্ষিপ্ত হয়ে ঘরের ফ্রিজের পাশে থাকা শিল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন এবং ধারালো বটি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন। ঘটনাস্থলেই মারা যান সাবিনা।

হত্যার পর লাশ খাটের নিচে লুকিয়ে রেখে ঘরের দরজায় তালা মেরে পালিয়ে যান স্বপন। সাথে নিয়ে যান স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোন ও কিছু নগদ টাকা। তিনদিন ধরে সাবিনাকে ফোনে না পেয়ে আত্মীয়-স্বজনরা সন্দেহ হলে ভাড়া বাসায় গিয়ে তালাবদ্ধ ঘর দেখতে পান। পরে তালা ভেঙে খাটের নিচ থেকে উদ্ধার করা হয় অর্ধগলিত লাশ। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

ঘটনার পর থেকেই স্বপন আত্মগোপনে চলে যান। শুক্রবার (১৩ জুন) বিকেলে ভালুকা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকার একটি মেস থেকে তাকে গ্রেফতার করে। পরে শনিবার (১৪ জুন) দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। তার দেখানো মতে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত শিল ও বটি উদ্ধার করে। একইসাথে তার পাঞ্জাবির পকেট থেকে উদ্ধার করা হয় নিহতের মোবাইল ফোন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, তিনদিন অভিযান চালিয়ে শ্রীপুর থেকে আসামি স্বপনকে গ্রেফতার করে খুনের ঘটনায় ব্যবহৃত শিল ও বটি উদ্ধার করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: