শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : সেবা খাতে স্বচ্ছতা আনতে এবং নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, “চিকিৎসা সেবার মান, রোগীদের খাবারের মান, সরকারি অ্যাম্বুলেন্স সেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ওয়ার্ডের পরিচ্ছন্নতা এসব ক্ষেত্রেই নানা অনিয়ম পাওয়া গেছে। ওষুধ সরবরাহ না করেও বিতরণের রেকর্ড রাখা হয়েছে এবং পাঁচ টাকার টিকিট দশ টাকায় বিক্রির তথ্যও পাওয়া গেছে।”

তিনি আরও জানান, এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

অভিযানে দুদকের উপ-সহকারী পরিচালক ইব্রাহিম খলিল ও শাহাদাত হোসেনও উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: