শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ভালুকায় মানব কঙ্কালসহ যৌথবাহিনী হাতে আটক ১

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় মানুষের কঙ্কালসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী। উপজেলার সিডস্টোর বাজার এলাকা থেকে শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ মাসুদ রানাকে (২২) আটক করে। এ সময় তার কাছ থেকে তিনজন মানুষের কঙ্কাল জব্দ করা হয়।

সেনাবাহিনীর ক্যাম্প সুত্রে জানা যায়, শুক্রবার (২০ জুন) সকালে তিনটি স্কুল ব্যাগ ভর্তি মানব কঙ্কাল গুলো বিক্রির জন্য মাসুদসহ দুইজন ঢাকা যাচ্ছিলেন। উপজেলার মেহরাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় বাসে উঠার সময় যৌথবাহিনীর চেকপোস্ট তল্লাশি টিমের কাছে সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ ও ব্যাগ গুলো তল্লাশি করতে চাইলে তারা দৌড়ে পালাতে চায়, এ সময় স্থানীয়দের সহযোগিতায় মেহরাবাড়ি বাজার থেকে মাসুদ নামে একজনকে আটক করা হয় এবং অন্যজন পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি করে তিনজন মানুষের মাথার খুলিসহ কঙ্কাল গুলো জব্দ করে করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, বিক্রির জন্য অঅটককৃত মাসুদ রানা কঙ্কাল গুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় যৌথবাহিনীর চেকপোস্টে তল্লাশি করার সময় দৌড়ে পালাতে চায় দুই যুবক। পরে স্থানীয়দের সহযোগিতায় সিডস্টোর বাজার থেকে মাসুদ রানাকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: