শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ভালুকায় দেশীয় অস্ত্র মাদক জব্দ, নারীসহ গ্রেফতার ২

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামের মাদক ব্যবসাযী মো. সুরুজ মিয়ার বাড়ি থেকে এক নারীসহ দুইজনকে গ্রেফতার করে ইয়াবা টেবলেট, গাঁজা, মদের বোতল, নগদ টাকা দেশীয় অস্ত্র ও মোবাইল জব্দ করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশ গত শুক্রবার (২০ জুন) রাতে ওই গ্রেফতার ও জব্দ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলেন- সরুজ মিয়ার স্ত্রী শাহিদা আক্তার (২৮) ও মুক্তাগাছার হান্নান মিয়ার ছেলে আবু রায়হান (২৭)।

থানা সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামের মো. সুরুজ মিয়ার বাড়িতে মাদক বেচাকেনার সংবাদে গত শুক্রবার (২০ জুন) রাতে ওই বাড়িতে অভিযান চালায় ভালুকা মডেল থানা পুলিশ। ওই সময় পুলিশ তার বসতঘর থেকে ১০১পিস ইয়াবা টেবলেট, গাঁজা, মদের বোতল, নগদ টাকা দেশীয় অস্ত্র ও ৫টি মোবাইল জব্দ করে পুলিশ। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সুরুজ মিয়া পালিয়ে যায়। ওই ঘটনায় ভালুকা মডেল থানার এসআই মশিউর রহমান বাদি হয়ে তিনজনকে আসামী করে অস্ত্র ও মাদক আইনে মামলা করেন। মামলায় সুরুজ মিয়াসহ তিনজনকে আসামী করা হয়েছে।

ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, মাদক ব্যবসায়ী সুরুজ মিয়ার বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেফতার চেষ্টা চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: