কিশোর ও যুবসমাজকে সন্ত্রাস, অপসংস্কৃতি ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এই উদ্যোগ বলে জানান ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। উপজেলার ৩০টি মাঠ সংস্কার ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে যুবসমাজকে খেলার মাঠে ফেরানোর এই উদ্যোগ নিয়েছেন ভালুকা উপজেলা বিএনপির ত্যাগী এই নেতা এমনটাই জানালেন টুর্নামেন্ট সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা গেছে, প্রতিটি খেলায় কিশোর ও যুবসমাজের পাশাপাশি সর্বস্তরের হাজার হাজার সাধারণ জনগনের বিপুল সমাগম হচ্ছে। এতে বিএনপির প্রতি ব্যাপক ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে ভুমিকা রাখছে এই টুর্নামেন্ট। উপজেলা জুড়ে প্রশংসিত হচ্ছে বিএনপির এই উদ্যোগ।
প্রসঙ্গত গত ১০ জুন এই টুর্নামেন্টের উদ্বোধন হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাবেক মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সামসুল আলম খান (অবঃ) এবং টুর্নামেন্টের উদ্বোধন করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক অধিনায়ক ও জাতীয় ফুটবলার কায়সার হামিদ।