শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনাম
কুলাউড়ার দু:খ রেলওয়ের পরিত্যক্ত ভবন গুলো, শত ভবন আর হাজার একর ভুমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও ফ্যাক্টরী ভাংচুর লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নীলফামারীতে মব জাস্টিসে জড়ালে চরম খেসারতের হুঁশিয়ারি পুলিশের

নীলফামারী প্রতিনিধি : জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো ধরণের “মব জাস্টিস” করলে তার চরম খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নীলফামারীর পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন তিনি।

পুলিশ সুপার বলেন, “দাবি আদায়ের জন্য মব বা জনসমাবেশ করতেই পারেন। তবে তা হতে হবে জনদুর্ভোগ ও জননিরাপত্তার বিষয়টি মাথায় রেখে। রাস্তা অবরোধ করে সভা-সমাবেশ, আইন নিজের হাতে তুলে নেওয়া বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীর পরিচয় দেখে নয়, অপরাধ দেখেই ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, “জেলায় কারা চাঁদাবাজি করছেন, কারা বাসস্ট্যান্ড দখল করে রেখেছেন—সেসব বিষয়ে তালিকা তৈরি হচ্ছে। কেউই ছাড় পাবে না।”

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: