বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

কুড়িগ্রামে মহিলা দলের কর্মী সমাবেশ

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম নওডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেলে, জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাশেম গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক ডা. রেয়ান আনিস।

তিনি বলেন, “আমি এখানে ভোট চাইতে আসিনি। তাসভির উল ইসলামের মতো মানুষকেই আপনারা ভোট দিয়ে পাশে রাখবেন। কাশেম গ্রুপ শুধু উলিপুরে নয়, রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। উলিপুরে চক্ষু হাসপাতাল, মাতৃমঙ্গল সেবা, বিশুদ্ধ পানি সরবরাহসহ বহু অবদান রয়েছে আমাদের।”

তিনি আরও বলেন, ” তাসভির উল ইসলামের বাবা ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। বড় ভাই দীর্ঘদিন মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন। আমাদের পরিবার সবসময় উলিপুরের পাশে ছিল এবং থাকবে। বর্তমানে জামাত-বিএনপি ও এনসিপি অনেক নতুন মুখ সমাজে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে, এসব বিষয়ে সজাগ থাকতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন পৌর মহিলা দলের সভাপতি তাহমিনা বেগম রুবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের সদস্য সচিব রশিদা বেগম লতা, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিনা বেগম, সদস্য সচিব হাজেরা বেগম লাকি প্রমুখ।

এছাড়াও পৌর ও উপজেলা মহিলা দলের নেত্রীবৃন্দ এবং স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা আগামি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: