বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি রক্ষায় ফুলবাড়ীতে একদিনে ৫৬ হাজার গাছের চারা রোপণ

অমর গুপ্ত, দিনাজপুর প্রতিনিধি : “এক শহীদ, এক বৃক্ষ”-এই শ্লোগানকে সামনে রেখে ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় শনিবার (১৯ জুলাই) একদিনে ৫৬ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসনের দিকনির্দেশনায় সকাল ৯টার দিকে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসুচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসাহাক আলী।

এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (দিনাজপুর নেজারত শাখা, ট্রেজারি শাখা, কল্যাণ শাখা, প্রটোকল) অভ্র জ্যোতি বড়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুর আলম, খাদ্য কর্মকর্তা সোহেল আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. সোহানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুন হুদা চৌধুরী লিমন, বন কর্মকর্তা মো. শাহিদুর রহমান, আনছার ভিডিপি কর্মকর্তা রীতা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা উপজেলা পরিষদের পুকুর পাড়ের ফাঁকা জায়গায় একযোগে গাছের চারা রোপণ করেন। এরপর উপজেলার বিভিন্ন রাস্তার পার্শ্বে, কবরস্থনসহ ফাঁকা পতিত জায়গায় গাছের চারা রোপণ করা হয়।

এছাড়াও উপজেলা প্রশাসনের দিকনির্দেশনায় উপজেলার পৌর এলাকাসহ ৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন জায়গায় ৭ হাজার করে মোট ৫৬ হাজার গাছের চারা রোপণের জন্য গাছের চারা বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশনায় জেলার ১০৩টি ইউনিয়ন, ৯টি পৌরসভায় আজ শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে দিনব্যাপী ৮ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী বলেন, দিনাজপুর জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনায় নিজস্ব উদ্যোগে পুরো জেলায় ৮ লাখ গাছের চারা এবং ফুলবাড়ী উপজেলায় ৫৬হাজার গাছের চারা রোপন করা হচ্ছে। এরমধ্যে বিভিন্ন বনজ, ফলদ, ওষুধি, ফুল-ফলের গাছ, সৌন্দর্য্য বর্ধনের গাছসহ ৩২ প্রকারের গাছ রয়েছে। ক্রমাগত পরিবেশ শুষ্ক হয়ে উঠছে, পরিবেশের ভারসম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। গাছ ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করা যায় না। আমাদের প্রকৃতি ও জীবন যাত্রা ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ জীবন যাপনে বেশী বেশী গাছ লাগানো প্রয়োজন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: