বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

নীলফামারীতে ইয়াবাসহ আটক মাদক কারবারি

রোকনুজ্জামান সাদ্দাম, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে খোকন মিয়া(৫৫) নামে এক মাদক কারবারির প্যান্টের পকেট থেকে ১ হাজার ৯৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৩, সিপিসি-২।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, শনিবার (১৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রংপুর-সৈয়দপুর মহাসড়কের কলাবাগান এলাকায় বাসযাত্রী খোকন মিয়াকে আটক করা হয়। সন্দেহজনক আচরণের কারণে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেটে থাকা ১১টি নীল পলিজিপার প্যাকেটে ১ হাজার ৯৬৫ পিস ইয়াবা পাওয়া যায়।

গ্রেফতারকৃত খোকন নোয়াখালী জেলার সদর উপজেলার উত্তর শুল্লুকিয়া গ্রামের মৃত মোজাফ্ফর আহম্মদের ছেলে।

সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন জানান, খোকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: