শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পীরগঞ্জে করলার গাছ কেটে ফসল নষ্টের অভিযোগ

মোঃ মুজিবুর রহমান, জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের উপদইল গ্রামে করলার ফসল কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কৃষক রাজিউর রহমান রাজু (পিতা- আজগর আলী) অভিযোগ করেছেন, একই এলাকার খয়রাত আলীর ছেলে আবু তাহের, তাহেরের ছেলে তুসার আলী ও আজগর আলীর আরেক ছেলে আনোয়ার হোসেন তার করলার গাছ কেটে বিনষ্ট করেছেন।

গত রবিবার রাজু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আবু তাহেরের মালিকানাধীন জমি আনোয়ার হোসেন ফসল ভিত্তিক লিজ নিয়ে ভোগদখল করছিলেন। পরে তাহেরের অনুমতিতে আনোয়ার হোসেনের কাছ থেকে জমিটি সাব-লীজ নিয়ে করলার চাষ শুরু করেন রাজু।

রাজুর অভিযোগ, গত ১৮ জুলাই সন্ধ্যায় অভিযুক্তরা তার করলার ক্ষেতের গাছ কেটে ফসল নষ্ট করেন। এতে তার আনুমানিক ৩ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনার প্রতিবাদ করতে গেলে রাজুকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মামলা-মোকাদ্দমা করলে তাকে হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: