শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম
কুলাউড়ার দু:খ রেলওয়ের পরিত্যক্ত ভবন গুলো, শত ভবন আর হাজার একর ভুমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও ফ্যাক্টরী ভাংচুর লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নীলফামারীতে আকিজ গ্রুপের পাইপ নকল করায় মালিক আটক

রোকনুজ্জামান সাদ্দাম, প্রতিনিধি : নীলফামারী জেলা শহরের পুলিশ লাইন্স সংলগ্ন পশ্চিম পাড়ায় অবস্থিত ‘রাশেদ ডিজাইন সেন্টার’-এ আকিজ গ্রুপের পাইপ নকল করার অভিযোগে অভিযান চালিয়েছে ডিবি (গোয়েন্দা পুলিশ)।

আজ (সোমবার) রাত ১১টার দিকে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাশেদ ইসলামকে আটক করা হয়। পাশাপাশি কারখানাটি সিলগালা করে মালামাল জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই ওই কারখানায় নামী ব্র্যান্ড আকিজ পাইপের লোগো, ডিজাইন ও মানের অনুকরণে নকল পাইপ উৎপাদন করে বাজারজাত করা হচ্ছিল। এতে গ্রাহক প্রতারিত হওয়ার পাশাপাশি ব্র্যান্ডটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই নকল প্রক্রিয়ার সত্যতা পায় তারা। ঘটনাস্থল থেকে নকল পাইপ, ছাপার উপকরণ ও বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।

এ বিষয়ে আকিজ গ্রুপের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: