শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ভালুকা বিএনপির আহ্বায়ক পদে আলোচনার কেন্দ্রে জননেতা রুহুল আমিন মাসুদ

ময়মনসিংহ প্রতিনিধি : ভালুকা উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের আলোচনা যখন তুঙ্গে, তখন সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন দলের বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে, যখন দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ উঠছে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে ভালুকা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ একযোগে বিক্ষোভ মিছিল করেছে। তাতে নেতৃত্ব দেন রুহুল আমিন মাসুদ। এই ঘটনায় তাঁর সক্রিয় ভূমিকা রাজনৈতিক অঙ্গনে তাকে নতুন করে আলোচনায় এনেছে।

দলীয় সূত্র জানায়, রুহুল আমিন মাসুদ বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে বিভিন্ন সময় দলে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের রেকর্ড রয়েছে তাঁর।

ফখর উদ্দিন আহমেদ বাচ্চু দলের সিদ্ধান্তে বহিষ্কৃত হওয়ার পর, তিনি শক্ত হাতে ভালুকা উপজেলা বিএনপির রাজনীতিকে ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের কাছ থেকে জানা যায়, তিনি লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দলের জন্য প্রতিনিয়ত শ্রম দিয়ে যাচ্ছেন।

তাঁর ক্লিন ইমেজ, সর্বজনগ্রাহ্যতা, সংগঠনের প্রতি দায়বদ্ধতা এবং নেতা-কর্মীদের প্রতি আন্তরিকতার কারণে তাঁকেই উপযুক্ত ব্যক্তি হিসেবে বিবেচনা করছেন বিএনপির শত শত কর্মী ও সমর্থক।

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে রুহুল আমিন মাসুদ বলেন,
“রাজনৈতিক জীবনের শুরু থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে আমি বিএনপির পতাকাতলে সক্রিয়ভাবে যুক্ত আছি। দীর্ঘ সময় ধরে দলটি যখন বিরোধী দলে ছিল, তখন ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মামলা- হামলার স্বীকার হয়েছি জেল খেটেছি তবুও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন কাজ করিনি ।”

তিনি আরও বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দলীয় হাইকমান্ড যদি আমাকে উপযুক্ত মনে করে দায়িত্ব অর্পণ করেন, তবে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে একতাবদ্ধভাবে ভালুকার বিএনপিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবো।”

তবে আহ্বায়ক পদে একাধিক প্রার্থীর নাম আলোচনায় থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত এখনও দলীয় হাইকমান্ডের উপর নির্ভর করছে। নেতাকর্মীদের প্রত্যাশা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হবেন একজন অভিজ্ঞ, নীতিবান ও সংগঠনের প্রতি দায়বদ্ধ নেতা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: