সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীতে যৌথ ব্যবসায় একক রাজত্ব-আধিপত্য

উপজেলা প্রতিনিধি, নীলফামারী : নীলফামারী সদর উপজেলা খোকশাবাড়ি হালীর বাজারে আম্বার আইপি কেবল নেটওয়ার্কের ব্যবসা একই এলাকার হাবিবুর ইসলামের ছেলে প্রাণ ইসলাম(২৮) ও মৃত সাদা ইসলামের ছেলে লিটন ইসলাম(৪০) যৌথভাবে দীর্ঘদিন ধরে ব্যবসা করেছিল। ব্যবসার সব মুনাফা লিটন একাই ভোগ দখল করে, কোন কিছু উপায় না পেয়ে সদর থানায় প্রাণ ইসলাম লিখিত অভিযোগ করেন।অভিযোগে তিনি বলেন, হালীর বাজারে আম্বার আইপি কেবল নেটওয়ার্কের ব্যবসা লিটন একায় করে আসছিল।৪/৫ মাস আগে লিটন তাকে প্রতারণার উদ্দেশ্যে এবং নানা রকম প্রলোভন দেখিয়ে একশত টাকা দামের দুটি স্ট্যাম্পের উপর নিজেই স্বাক্ষর করে বিরানব্বই হাজার পাচশত টাকা(৯২৫০০) ও একই এলাকার লোকজনের সম্মুখে দুই লাখ সাতাশি হাজার পাচশত টাকা (২৮৭৫০০) গ্রহণ করেন।

এরপর লিটন ব্যবসা থেকে আসা মুনাফা একাই ভোগদখল করে।মুনাফার বিষয়ে প্রান ইসলাম লিটন কে জিজ্ঞেস করলে লিটন কালক্ষেপণ করে বিভিন্ন হুমকি ধামকি ও আরও পাচ লাখ টাকার দাবি করেন। প্রান ইসলাম ওইসব বিষয়ে নিয়ে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সরনাপন্য হয়ে স্হানীয় ব্যাক্তিবর্গ দের স্বাক্ষী রেখে সদর থানায় অভিযোগ করেন।

সরজমিনে গেলে লিটন ইসলাম প্রান ইসলামের নামে বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরেন। অভিযোগের বিষয়ে সদর থানার ওসি এম এ সাঈদ বলেন প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: