শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উজিরপুরে ছেলের হাতে পিতা খুন, ঘাতক ছেলেকে পুলিশে দিলো স্থানীয়রা

জেলা প্রতিনিধি, বরিশাল : বরিশালের উজিরপুরে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে নির্মম ভাবে খুন হয়েছে পিতা। স্থানীয়রা ঘাতক ছেলেকে আটক করে গাছের সাথে বেঁধে পুলিশে সোপর্দ করেন। হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ২৭ জুলাই রোববার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় মসজিদে নামাজে যাওয়ার পথে সাবেক বিদ্যুৎ কর্মী মোঃ শাহ আলম খান(৬৫) কে নিজ পুত্র মোঃ শাহারিয়ার শিমুল (৩৫) নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেন।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি বাবার গলায় আটকে থাকে এবং অতিরিক্ত রক্তক্ষরণ জনিত কারণে ঘটনাস্থলেই পিতা মৃত্যু হয়। ঘাতক পুত্রকে স্থানীয়রা আটক করে গাছের সাথে বেঁধে রাখে পুলিশে সোপর্দ করে।

প্রতিবেসীরা জানান নিহত সাহে আলমের দুই বিয়ে। ঘাতক শিমুল তার প্রথম স্ত্রী মৃত শেফালীর পুত্র তিনি মাদকাসক্ত ও নেশার টাকার জন্য প্রতিনিয়ত তাকে টাকার জন্য চাপ প্রয়োগ করতেন। প্রতিবেশীরা আরো জানান টাকা-পয়সা নিয়ে আজ সকাল ১১ টায় পিতার সাথে পুত্রের বাগ-বিতণ্ডা হয়।তারই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ঘাতক শিমুলকে স্থানীয় আটক করলে আমরা তাকে গ্রেফতার করি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: