শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুরে পানিবন্দি অসহায় মানুষদের মাঝে বিএনপি’র ত্রাণ বিতরণ

পিরোজপুর সাম্প্রতিক অমাবস্যা ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পানিবন্দি ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার অসহায় পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে পিরোজপুর জেলা বিএনপি।

আজ রোববার বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে জেলা ও উপজেলা বিএনপি’র একটি টিম উপজেলার বালিপাড়া ও চন্ডিপুর ইউনিয়নের প্লাবিত এলাকায় পানিবন্দি পরিবারগুলোর দোরগোড়ায় গিয়ে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেন।

এ ত্রাণ ও অর্থ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মোস্তান হাফিজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহিদুল ইসলাম, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল ফকির ও সাধারণ সম্পাদক সাফায়েত হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: