শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু ধনবাড়ীতে কেন্দ্রীয় মন্দির নির্মাণে আলোচনা সভা অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ- জেলা নেতা আটক ৫ লক্ষ্মীপুরে মাদকের বিরোধিতা করায় ব্যবসায়ীকে হুমকি,  এলাকাবাসীর প্রতিবাদ দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলামের দাফন সম্পন্ন সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে-মিয়া গোলাম পরওয়ার “মুন্সীগঞ্জ ডিবির অভিযানে ফিরিঙ্গী বাজার হতে ১০০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার” উত্তরার স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১ ‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা? নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন নোয়াখালীর জহির

‎সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন দৈনিক তৃতীয় মাত্রা এর নোয়াখালী জেলা প্রতিনিধি জহিরুল হক জহির। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য এই স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
‎রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
‎অনূষ্টানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
‎এ সময় আরো উপস্থিত ছিলেন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ।
‎জহিরুল হক জহির অনেক বছর যাবত একজন ভালো রিপোর্টার্স হিসেবে কাজ করছেন।
‎২০০৯ জহিরুল হক জহির বিভিন্ন মিডিয়ায় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ২০২১ সাল থেকে তিনি দৈনিক তৃতীয় মাত্রায় কাজ করছেন।

‎দীরঘ ১৫ বছর ধরে তিনি ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ ও সংবাদপত্রে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির মাধ্যমে মানবাতা ও মানবাধিকারের পক্ষে কাজ করে যাচ্ছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: