শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উজিরপুরের গুঠিয়ায় দুধর্ষ চুরি।

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে ঘরের সিদ কেটে ঢুকে পরিবারের লোকজনের হাত পা বেঁধে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন।
ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম নারায়নপুর গ্রামের ভুক্তভোগী আমির হোসেন জানান ০৫ আগস্ট দিবাগত রাত আনুমানীক দুইটা থেকে তিনটা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাত পরিচয়ের ৪-৫ জনের একদল দূষ্কৃতিকারী ঘরের সিদ কেটে বাসায় ঢুকে ভিকটিমদের হাত-পা বেঁধে ভয়-ভীতি দেখিয়ে বাসায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

বাড়ির মালিক আরো জানান বসত ঘরের সিদ কেটে অজ্ঞাতনামা চোর চক্র ঘরের ভিতর ঢুকে আমাকে আর আমার মেয়ে লিজা আক্তার (২২) ও স্ত্রী হেনারা বেগম (৫০) কে গামছা দিয়ে হাত ও মুখ বেধে ভয়-ভীতির হুমকি দিয়ে বাসায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা পয়সা নিয়ে বাসার আসবাবপত্র এলোমেলো করে চলে যায়। এ সময় দূষ্কৃতিকারীরা বাসার আলমিরাতে থাকা নগদ ০২ লক্ষ টাকা এবং ছয়টি স্বর্নের আংটি, ২ ভরির নেকলেস ২ টি, গলার চেনা ২ টি,কানের দুল ৪ জোড়া, রুপার চেইন ১ জোড়া, নুপুর – ১ জোড়া ,২টি মোবাইল নিয়ে চলে যায় বলে জানা যায়। ঘটনার সময় আমি ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান শুনেছি একটি চুরির ঘটনা ঘটেছে তবে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: