শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উজিরপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ – ধর্ষককে পুলিশ সোপর্দ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় এলাকায় সরকারি আবাসন প্রকল্পে বসবাসকারী ৭ম শ্রেণির এক ছাত্রীকে বনভোজনসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক ঐ লম্পট ব্যক্তিকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেন। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার উজিরপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। ধর্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার এস আই মোঃ তারেক আজিজ।

ভুক্তভোগী পরিবার, স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ৮ আগষ্ট রাত ১১ টার দিকে বনভোজনের কথা বলে ছাত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন বলে ওই ছাত্রী জানান।
স্থানীয়রা জানান ধর্ষক একই এলাকার কালিচরন বাড়ৈর ছেলে বিরেন বাড়ৈ (৫০)। ঘটনার সময় স্কুলছাত্রীর বাবা-মা ঘরে না থাকার সুযোগই ধর্ষণের ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।

স্কুল ছাত্রী আরো জানান ধর্ষণের বিষয়টি কাউকে না জানাতে হুমকি দিয়ে আসে লম্পট বিরেন বাড়ৈ।
বিষয়টি ৯ আগষ্ট সকালে ছাত্রীর পরিবার স্থানীয়দের কাছে জানালে স্থানীয়রা ঐ ধর্ষক বিরেন বাড়ৈকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলমান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: