বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে শিশুসহ নিহত দুই, আহত এক

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ দুর্লভপুর গ্রামে বজ্রপাতে নিহত ২ জন এবং ১ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত এক জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, আজ বিকালে দুর্ল্লভপুর গ্রামের তিশলা সাখাইখুড়া বিলে মাছ ধরতে যান দুর্ল্লভপুর গ্রামের রনি, আলিম ও রউফ। এসময় বজ্রপাত ঘটলে বজ্রাঘাতে ঝলসে যায় নাসিরুল ইসলামের ছেলে মোঃ রনি (১০) এবং আবুল কালাম আজাদের ছেলে মোঃ আলিম (১৯)। এই দুইজন বিলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এ সময় মৃতদের কাছাকাছি অবস্থান করা আঃ রউফ (২৫) মারাত্মক আহত হয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। নিহত রনির পিতা নাসিরুল গরুর জন্য ঘাস নিয়ে বাসায় ফেরার সময় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে লাশ ও আহতকে উদ্ধার করে।

আহত আঃ রউফকে রাণীশংকৈল উপজেলা হাসপাতালে আনা হলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তিনি জানান, রউফের অবস্থা খুবই সংকটাপন্ন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: