বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

ঠাকুরগাঁওয়ে লতাপাতায় জড়ানো ঝুঁকিপূর্ণ একাধিক বৈদ্যুতিক খুটি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের পার্শ্বে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের প্রধান ফটকের পাশে ১১হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের একাধিক খুটিকে পর-গাছা লতাপাতায় জড়িয়ে থাকায় সেগুলি এখন ঝুঁকিপূর্ণ হয়ে আছেন।

জানা যায়, জেলার গ্রাম-গঞ্জে এমনিভাবে শত-শত বৈদ্যুতিক খুটি সাথে পর-গাছা লতাপাতায় জড়িয়ে আছে। যেকোন সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় ইমরান ও মেহেদি জানান, বর্ষার কারণে তাদের এলাকায় পর-গাছা লতাপাতা জড়িয়ে আছে ১১হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের একাধিক খুটিকে। পর-গাছা লতাপতায় বিদ্যুৎ সঞ্চালন হয় এবং যেকোন সময় বৈদ্যুতিক সর্টসার্কিটে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কায় এলাকাবাসি দিন কাটাচ্ছেন।

তাঁরা খুটিকে জড়িয়ে থাকা পর-গাছা লতাপাতা কেটে পরিস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিআকর্ষণ করেন।

এবিষয়ে নির্বাহী প্রকৌশলী আরুনাংশ চন্দ্র সেন বলেন, আমার জানা মতে কোন পিলারে লতাপাতা জড়িয়ে নাই। আমাদের লাইন ক্লিয়ার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: