মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুধারামে মাদক কারবারিকে গণধোলাই- পুলিশে সোপর্দ নোয়াখালী মাদক বিরোধী কমিটির ইউএনও’র সাথে মতবিনিময় ও সম্মাননা ক্রেস্ট প্রদান

ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আবুল হাশেম রাজশাহী ব্যুরো: ডিবিসি নিউজে প্রচারিত একটি ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুরের শিক্ষক ও ক্লিনিক ব্যবসায়ী মোঃ জাহিদ হাসান।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর মোড় রিফ্রেশমেন্ট রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তিনি বলেন, ডিবিসি নিউজে প্রকাশিত প্রতিবেদনে তাকে চন্ডিপুরের কথিত শীর্ষ সন্ত্রাসী রুবেলের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ তার সঙ্গে ওই ব্যক্তির কোনো পরিচয় বা সম্পর্ক নেই।

তিনি অভিযোগ করে বলেন, “আমি বিগত সরকারের সময় ১৮টি রাজনৈতিক মামলার আসামি ছিলাম। ছয়বার কারাভোগ করেছি, ১৫ মাস জেলে থেকেছি। জেলে থাকাকালীন আমার বাবাকে হারিয়েছি। এতকিছুর পরও আমাকে আওয়ামী সন্ত্রাসী রুবেলের সঙ্গে জড়ানো হাস্যকর ও ষড়যন্ত্রমূলক।”

সংবাদ সম্মেলনে জাহিদ হাসান জানান, টিবি হাসপাতাল সংক্রান্ত একটি মামলার জেরে চলতি মাসের ৫ আগস্ট তালা লাগানোর ঘটনায় রাজপাড়া থানা জামায়াতের পক্ষ থেকে তাকে সেখানে পাঠানো হয়েছিল। তিনি গিয়ে দখলমুক্ত করতে সহায়তা করেন এবং উপস্থিত সবাইকে জানান—বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান, আদালতের রায়ই চূড়ান্ত হবে।

তিনি আরও দাবি করেন, কিছু চাঁদাবাজদের স্বার্থে ও বিশেষ সুবিধা নিয়ে তার বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচার করা হয়েছে। এতে তার ব্যক্তিগত ও সামাজিক সম্মানহানি হয়েছে।

সংবাদ সম্মেলনে জাহিদ হাসান ঘোষণা দেন, তিনি এ ঘটনায় শিগগিরই আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: