সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বাংলাদেশি

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়নের দুই প্রবাসী বাংলাদেশি।

স্থানীয় সময় রোবববার (৩১ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান শহরে দুর্ঘটনার শিকার হন তারা।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে মারা যাওয়া দুইজনের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।

নিহতরা হলেন- গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) এবং একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামিম রেজা (২৩)। তারা মালয়েশিয়ার একটি পাম্প তেলের বাগানে কাজ করতেন।

তুহিনের মামা শফিকুল ইসলাম বলেন, রোববার মালয়েশিয়ায় সরকারি ছুটির দিন। এদিনে ওভারটাইম কাজে যান তুহিন-শামীমসহ গোমস্তাপুরের পাঁচজন বাসিন্দা। সেখান থেকে একটি পিকআপে করে ঘরে ফিরছিলেন তারা। পাহাড়ি অঞ্চল সুঙ্গাই কোয়ান এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পিকআপ থেকে তিনজন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম পাহাড় থেকে পড়ে নিহত হন।

তিনি আরও বলেন, দুই-আড়াই বছর আগে আমার ভাগ্নে মালয়েশিয়ায় যায়। সেখানে একটি পাম তেলের বাগানে চাকরি করত। আমরা মালয়েশিয়া থেকে তাদের মরদেহ দেশে আনতে কাজ শুরু করেছি।

গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল উদ্দীন বলেন, মালেশিয়ায় সড়ক দুর্ঘটনায় আমার এলাকার দুইজন মারা গেছেন।

এ বিষয়ে জানতে গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকের মুন্সিকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: