মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

জব্দ করা গাঁজা সরিয়ে এসআইসহ তিন পুলিশ ক্লোজড

নাটোরের বড়াইগ্রামে জব্দ করা গাঁজার পরিমাণ কম দেখানোর অভিযোগে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রাজ্জাক ও দুই কনস্টেবল আব্দুর রহমান ও শাহ আলমকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়কে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে ছাতিয়ানগাছা এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে ১৪টি ব্যাগভর্তি প্রায় ২৮ কেজি গাঁজা জব্দ করা হলেও মামলায় মাত্র ৭ কেজি দেখানো হয়। এ নিয়ে এলাকায় তীব্র সমালোচনা শুরু হলে পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট তিন সদস্যকে ক্লোজড করে।

তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: