সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

সমন্বয় পরিষদ না জিতলে ক্রীড়াঙ্গন ছেড়ে দেবেন মিকু

আশিকুর রহমান মিকু ক্রীড়াঙ্গনের অতি পরিচিত মুখ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের চেয়েও তার বেশি পরিচয় মফস্বল ক্রীড়া সংগঠকদের নেতা হিসেবে।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব হিসেবে ক্রীড়া ফেডারেশনেগুলোর নির্বাচনে বড় ভূমিকা রাখেন নড়াইলের এ বর্ষিয়ান ক্রীড়া সংগঠক। এ সময় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ পরিচিত ছিল ফোরম নামে। অনেক ফোরামকে বলতো, ‘ক্রীড়াঙ্গনের বিষফোঁড়া।’ তারপর ফোরাম শব্দটা আর ব্যবহার করেন না তারা।

শনিবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ সমর্থন জানিয়েছে শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদকে। বৃহস্পতিবার এই পরিষদের প্যানেল পরিচিতি ও ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আশিকুর রহমান মিকু জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের নিজেদের অস্তিত্ব, অধিকার ও মর্যাদা রক্ষার জন্য সমন্বয় পরিষদকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন।

প্যানেল না দিলে কাউন্সিলদের কোনো কদর থাকতো না উল্লেখ করে আশিকুর রহমান বলেছেন, ‘আমরা প্যানেল দিয়েছি বলে কাউন্সিলদের সোনারগাঁও হোটেলে আমন্ত্রণ করে নেয়, বাফুফে ভবনে আদর করে নেয়। তাহানলে খোঁজও নিতো না। আমি দীর্ঘ ৫০ বছর ধরে ক্রীড়াঙ্গনে আছি। জীবন-যৌবন সব খেলার জন্য উৎসর্গ করেছি। বাফুফে নির্বাচনে আমাদের প্যানেল যদি না জিতে তাহলে ভোটের পরদিনই আমি ক্রীড়াঙ্গন ছেড়ে দেবো। আমি মনে করিনা, না জিতলে নীতিগতভাবে আমার থাকা উচিত।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: