বুধবার, ১০ Jun ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম
শেরপুরে বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ লক্ষ্মীপুরে কৃষদল নেতার ওপর বিএনপি নেতার হামলা গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত মুন্সীরহাটে আধুনিক জবাইখানা উদ্বোধন, স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে নতুন উদ্যোগ কাপ্তাই লেকে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক খরচের চেক বিতরণ আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ একনেকে ২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ, বেতন সোয়া ২ লাখ টাকা

বাংলাদেশ ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত পরিচালক (এক্স ক্যাডার-সিকিউরিটি) পদে নিয়োগ দিচ্ছে। গত ৭ সেপ্টেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা সরাসরি, ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: অতিরিক্ত পরিচালক (এক্স ক্যাডার-সিকিউরিটি), (নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগ)।

পদের সংখ্যা: উল্লেখ নেই।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অন্যান্য যোগ্যতা: সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত/পিআরএলপ্রাপ্ত বা অন্য কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-সরকারি প্রতিষ্ঠানের ন্যূনতম যুগ্ম-সচিব বা সমমর্যাদার কর্মকর্তা হতে হবে।

অভিজ্ঞতা: নিরাপত্তা সংক্রান্ত কাজে কমপক্ষে ৩২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে যেমন ডিজিটাল নিরাপত্তা, ফিজিক্যাল নিরাপত্তা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং জনবল, সরঞ্জাম, নজরদারি ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

চুক্তির মেয়াদ: ৩ বছর।

বেতন: ২,২৫,০০০ টাকা (মাসিক)।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবি, জীবনবৃত্তান্ত এবং প্রমাণক দলিলাদিসহ (শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অবসর গ্রহণ সংক্রান্ত আদেশ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদির সত্যায়িত কপি) আবেদন করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০। এ ছাড়া এই ই-মেইল (gm.hrd@bb.org.bd) ঠিকানায়ও আবেদনপত্র পাঠানো যাবে।

আবেদনের শেষ সময়: ৫ অক্টোবর, ২০২৫।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: