বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

কেরানীগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী গ্রেপ্তার

টিটু আহম্মেদ কেরানীগঞ্জ সংবাদদাতা :: কেরানীগঞ্জে পরকীয়ার জের ধরে স্বামী মামুন (৩৬) হত্যার অভিযোগে স্ত্রী পারভীন বেগম(৩০)কে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। নিহত মামুন চক বাজার এলাকার একটি প্লাস্টিক কারখানায় কাজ করতো।

এ ঘটনায় ইন্ধনদাতা হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য পারভীনের বড় বোন ও বোন জামাইকে ও আটক করেছে পুলিশ। আজ ৩রা অক্টোবর ভোরে শাক্তা ইউনিয়ন এর বড় ভাড়ালিয়া গ্রামে পারভীনের বড় বোনের বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের ভাগ্নে কামাল মিয়া বলেন, আমার মামা মামুন চকবাজারের ইসলামবাগ এলাকায় মনা হাজিরগলির ৭০/২৫ নং পিতার নিজ বাড়িতে বসবাস করত।শুক্রবার তার স্ত্রীর বড় বোন তাকে দাওয়াত দিয়ে তাদের বাসায় নিয়ে যায়। পরে ভোররাতে গ্রেপ্তারকৃত পারভীন ফোনে জানায় মামুন মামা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি মামার লাশ মাটিতে পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। পারভিন ও তার আত্মীয়রা মিলে আমার মামাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

নিহত মামুন এর বাবা আব্দুল রাজ্জাক মিয়া বলেন, পারভীনের বড় বোনের সাথে আমার ছেলের অনেকদিন ধরেই বিরোধ ছিল। আমার ছেলে পারভীনের পরকীয়ার খবর জানতে পারায় তাকে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে । ঘটনাটি যেহেতু রহস্যজনক তাই এবিষয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্ত্রী পারভীন কে আটক করা হয়েছে।নিহতের বাবা আব্দুর রাজ্জাক মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: