শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

১০ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে সারাবিশ্বে করোনায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক ::মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সারাবিশ্বে বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৯২ হাজার ৩৩০ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ৩১ হাজার ৫৭৬ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছে ২ কোটি ৪১ লাখ ৬৭ হাজার ২২৩ জন।

রোববার সকাল (৪ অক্টোবর) পর্যন্ত এমন তথ্য জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই)।

এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ৭৯ হাজার ৮৪৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৯ হাজার ৩৩৫ জনের।

এরপর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। করোনা মহামারিতে ৪৮ লাখ ৮০ হাজার ৫২৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৮৮ জনের।

অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ৭৩ হাজার ৫৪৪ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪২ জনের।
মৃত্যুর দিক দিয়ে মেক্সিকো চতুর্থ স্থানে আর আক্রান্তের হিসেবে ৯ নম্বরে রয়েছে দেশটি। সেখানে ৭ লাখ ৫৭ হাজার ৯৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৮৮০ জনের।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: