সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

পাটকল রক্ষা আন্দোলনের কর্মীদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ করেন বাম ঐক্য ফ্রন্ট

প্রেস বিজ্ঞপ্তি:: খুলনা খালিশপুরে পাটকল রক্ষা আন্দোলনের কর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা প্রতিবাদ ও গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন বাম ঐক্য ফ্রন্ট ।

বাম ঐক্য ফ্রন্টের সমন্বয়ক, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব) আহ্বায়ক সন্তোষ গুপ্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সরওয়ার মুর্শেদ, কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী এক বিবৃতিতে খুলনা খালিশপুরে পাটকল রক্ষা আন্দোলনের কর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা প্রতিবাদ ও গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন।

নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে পাটকল রক্ষায় শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্য পরিষদ সমন্বয়ক রুহুল আমিন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন সভাপতি আতিফ অনীক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজিত দাসকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ সরকার তাদের অদক্ষতা ও দূনীতির দায়বার শ্রমিকদের উপর দিয়ে ২৫টি রাষ্ট্রয়ত্ত পাটকল বন্ধ করে আমাদের দীর্ঘ দিনের ঐতিহ্য ও সম্ভ্যবনাম শিল্পকে ধ্বংস করার আয়োজন করেছে। আর এই অন্যায়ের যারা প্রতিবাদ করছে তাদের গ্রেফতার নির্যাতন ও হয়রানি করছে।

নেতৃবৃন্দ বলেন, দমন পীড়ন নির্যাতন করে কোনভাবে শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়ার আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। তারা অবিলম্বে আন্দোলনকারীদের মুক্তি ও পাটকল খুলে দিয়ে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি করনে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: