মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

কোম্পানীগঞ্জে বৃদ্ধ পিতাকে মারধর করল শিক্ষক ছেলে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে (৬৫) বছর বয়সী বৃদ্ধ পিতাকে মারধর করেছে শিক্ষক ছেলে।

অভিযুক্ত আবদুর রহীম (৩৬) উপজেলার রামপুর ইউনিয়নের আল মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

রোববার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনায় কোন প্রতিকার না পেয়ে ক্ষুদ্ধ এলাকাবাসী অভিযুক্ত ছেলের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

এর আগে, শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাদ্রাসা রোড এলাকার আবুল কাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাত ১০টার দিকে ভুক্তভোগি পিতা এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় বৃদ্ধ পিতা গতকাল রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। তিনি আরো জানান, ওই বৃদ্ধ তার স্ত্রীর সাথে প্রায় খারাফ ব্যবহার এবং মারধর করত। এর জের ধরে শিক্ষক ছেলে তার পিতার সাথে অনাকাঙ্খিত এ আচরণ করে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: