বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

ইসরায়েলের বাধা সত্ত্বেও গাজার দিকে যাচ্ছে ৩০ নৌযান

ফিলিস্তিনিদের গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে যাত্রা করা নৌবহরের অন্তত ১৩টি নৌযানকে আটক করেছে দখলদার ইসরায়েল। এসব নৌযান থেকে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ বেশ কয়েকজন অধিকারকর্মীকে ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। তবে আটকের ভয় উপেক্ষা করে গাজার ত্রাণবহর চালিয়ে যাচ্ছে বাকি ৩০টির মতো নৌযান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ফ্লোটিলার আয়োজনকারীরা টেলিগ্রামে বলছেন, বহরের বাকি ৩০টি নৌকা এখনও গাজার দিকে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ভোরে তারা উপত্যকাটির উপকূল থেকে ৪৬ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে।

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজার ওপর ইসরায়েলের চাপিয়ে দেওয়া ‘অবৈধ’ অবরোধ ভাঙার উদ্দেশে ৪৬টি নৌযানে ত্রাণসামগ্রী নিয়ে সম্প্রতি যাত্রা শুরু করে ফ্লোটিলার এই নৌবহর। তাদের উদ্দেশ্য হলো ক্ষুধায় জর্জরিত গাজার অভুক্ত মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া। কিন্তু এই ত্রাণবহরকে থামাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের স্বার্থ রক্ষায় এই ত্রাণবহর গাজার উদ্দেশে যাত্রা করছে বলে অভিযোগ তুলেছে তারা। তবে ত্রাণবহরের সঙ্গে হামাসের কোনো সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি ইসরায়েল।

এই ত্রাণবহরের নৌযানগুলো গাজা উপকূল থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে অধিকারকর্মীদের আটক করা শুরু করে ইসরায়েলি বাহিনী। আটকদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গের মতো পরিচিত মুখ। এখন পর্যন্ত ইসরায়েলি নৌবাহিনী ১৩টি জাহাজ থামিয়েছে এবং সেগুলোতে থাকা অধিকারকর্মীদের একটি ইসরায়েলি বন্দরে নিয়ে গেছে।

এর আগেও গত জুন ও জুলাইয়ে গাজাগামী দুটি ত্রাণবাহী নৌযান আন্তর্জাতিক জলসীমায় আটক করে ইসরায়েল। যার একটিতে গ্রেটা থুনবার্গ ছিলেন। তখনও আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে পড়েছিল ইসরায়েল। সূত্র : রয়টার্স।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: