শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু ধনবাড়ীতে কেন্দ্রীয় মন্দির নির্মাণে আলোচনা সভা অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ- জেলা নেতা আটক ৫ লক্ষ্মীপুরে মাদকের বিরোধিতা করায় ব্যবসায়ীকে হুমকি,  এলাকাবাসীর প্রতিবাদ দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলামের দাফন সম্পন্ন সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে-মিয়া গোলাম পরওয়ার “মুন্সীগঞ্জ ডিবির অভিযানে ফিরিঙ্গী বাজার হতে ১০০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার” উত্তরার স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১ ‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা? নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়

ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছনার শিকার – বাদল

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মেয়ে বান্ধবীকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে এই সংঘর্ষ চলে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। এ সময় সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন কালবেলার প্রতিনিধি সাংবাদিক বাদল হোসেন।

আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর ছাত্রদলের সদস্য সচিব জীবন হামিদ এবং ছাত্রদল কর্মী শ্রাবণ ও শুভ গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে মেয়ে বন্ধু নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষের সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ আতঙ্কে ইদিক-সেদিক ছুটোছুটি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন।

সাংবাদিক বাদল হোসেন জানান, রোববার সন্ধ্যায় পৌরসভার পূর্ব চৌরাস্তায় সংঘর্ষ চলাকালে আমি মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলাম। এমন সময় ছাত্রদল ও যুবদলের ৫-৭ জন আমাকে ঘিরে ধরে আমার মোবাইল ফোন ও গলায় থাকা আইডি কার্ড কেড়ে নেয়। তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালও করে। এ ঘটনায় জেলার সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে লাঞ্ছনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: