সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

রাতের খাবার শেষে এলাচ খেলে যে ৫ উপকার পাবেন

অনেকেই রাতের খাবার খাওয়ার পর এলাচ খান, কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন? এলাচ স্বাস্থ্য ভালো রাখে, পাশাপাশি বেশ সতেজ একটা অনুভূতিও দেয়। জেনে নিন এর পাঁচটি উপকারিতা।

                                                            এলাচ

হজম শক্তি উন্নত করে

এলাচ ভালোভাবে পেট পরিষ্কার করতে সাহায্য করে। এটা পাচন রসের উৎপাদন বৃদ্ধি করে এবং গ্যাস, পেট ফাঁপা ও বুক জ্বালা কমাতে সাহায্য করে। রাতের খাবার খাওয়ার পর এটা খেলে হালকা এবং আরামদায় বোধ হয়।

মুখের দুর্গন্ধ দূর করে

এলাচ চিবিয়ে খেলে সতেজ অনুভব হয়। মুখের দুর্গন্ধ দূর হয়। তীব্র, মিষ্টি গন্ধ প্রাকৃতিকভাবে মুখের দুর্গন্ধের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এতে আন্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে, যা মুখের জীবাণু মেরে ফেলে।

সর্দি-কাশি উপশমে সাহায্য করে

এলাচের প্রাকৃতিক যৌগ সর্দি-কাশি উপশম করতে সাহায্য করে। এটা শ্লেষ্মা পরিষ্কার করে, গলা ব্যথা প্রশমিত করে। রাতে এটা খেলে ঘুম ভালো হয়।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে

এলাচ রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটা বিপাক ক্রিয়া সুষ্ঠুভাবে হতে সাহায্য করে। ইনসুলিন নিয়ন্ত্রণ করে।

শরীর ডিটক্সিফাই করে

এলাচ ডিটক্স হিসেবে কাজ করে। এটা কিডনির মাধ্যমে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে এবং লিভার ভালো রাখে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: